বরগুনায় ৩০ কোটি টাকার তরমুজ নষ্টের আশঙ্কা

তরিকুল রিয়াজ, বরগুনা
১২ মার্চ ২০১৭, ২১:৫০আপডেট : ১২ মার্চ ২০১৭, ২১:৫০

পানির নিচে তলিয়ে যাওয়া তরমুজ ক্ষেত্র

গত কয়েক দিনের প্রবল বর্ষণে বরগুনার সদর, আমতলী ও তালতলী উপজেলার কমপক্ষে ৪ হাজার হেক্টর জমির তরমুজ নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। এতে ঋণ নিয়ে তরমুজ চাষ করা কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

জেলার কৃষি বিভাগ বলছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত থেমে থেমে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে তরমুজ গাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তরমুজ ক্ষেতে পানি জমে যাওয়ায় প্রায় ৩০ কোটি টাকার তরমুজ নষ্ট হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদরের এমবালিয়াতলী ইউনিয়নের বানাই এলাকার কৃষক-কৃষানীরা ক্ষেতে বালতি দিয়ে ও মেশিন লাগিয়ে সেচ দিয়ে পানি সরানোর চেষ্ঠা করছেন।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলায় ৪ হাজার ২০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার হেক্টর আমতলীর বিভিন্ন ইউনিয়ন এবং বাকী তরমুজ সদর ও তালতলী উপজেলায় চাষ হয়েছে। পৌষ ও মাঘ  মাসে রোপণ করা তরমুজ গাছে বর্তমানে ফুল ও ফল আসতে শুরু করেছিলো। এ অবস্থায় ভারী বর্ষণ হওয়ায় প্রায় ৪ হাজার হেক্টর ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

চাষী রফিক মিয়া বলেন, ‘অন্যের জমি তিন মাস চুক্তিতে লিজ নিয়ে তরমুজ চাষ করেছি। এবছর লাভের আশায় বিভিন্ন এনজিও থেকে ঋণও এনেছি। বৃষ্টি এখন সব কেড়ে নিল।

তিনি আরও জানান, সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষ করেছিলেন। এখন দিশেহারা হয়ে পড়েছেন।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির উপ-পরিচালক সাইনুর আজম খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘এক হেক্টর জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় ৭৫ হাজার টাকা। ৪ হাজার ২০ হেক্টর জমিতে তরমুজ চাষে কৃষকদের খরচ হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম