মন্ত্রীরা দুর্নীতি না করলে অধীনস্তরাও করবে না: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ০০:০৯আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:০৪

মিঠামইনে সমাবেশে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মন্ত্রীরা যদি দুর্নীতি না করেন, তবে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘সবাইকে দেশের স্বার্থে দুর্নীতিমুক্ত থেকে কাজ করে যেতে হবে। ভোট কেনাবেচার সংস্কৃতি বন্ধ হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’
রবিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সমাবেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘মনে রাখবেন, নির্বাচনের সময় যারা হাতে-পায়ে ধরে ভোট নিতে আসে তারা জয়ী হয়ে গলাটিপে ধরতেও দ্বিধাবোধ করবে না।’
মিঠামইনের সুধী সমাবেশে মঞ্চে অন্যান্যদের সঙ্গে রাষ্ট্রপতি তিনি আরও বলেন, ‘যে জনপ্রতিনিধিরা ভোট কিনে সেবা করার কথা চিন্তা করেন, তাদের জনপ্রতিনিধিত্ব করার কোনও যোগ্যতা নেই। তাই জনপ্রতিনিধিদের জনগণের বন্ধু হয়ে কাজ করা উচিত।’
সমাবেশে আগত অভিভাবকদের উদ্দেশ্যে আবদুল হামিদ বলেন, ‘ছেলেমেয়েদের কেবল স্কুল-কলেজে পাঠিয়ে দিলেই তারা মানুষ হয়ে ওঠে না। আপনাদেরকেই তাদের সঠিক শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রিকশায় চড়লেন রাষ্ট্রপতি। ছবি: ফোকাস বাংলা নিজ গ্রামের প্রতি নিজের আবেগের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গভবনে শত কাজ নিয়ে থাকলেও আমার মন পড়ে থাকে আপনাদের কাছে। এখন ইচ্ছা থাকলেও আপনাদের কাছাকাছি গিয়ে কথা বলতে পারি না, আপনাদের সঙ্গে ঘুরে বেড়াতে পারি না। যখন রাষ্ট্রপতির পদে থাকব না, তখন আপনাদের সঙ্গে আবার আগের মত ঘুরে বেড়াতে পারব, কথা বলতেও পারব।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আফজল হোসেন, পাকুন্দিয়া-কটিয়াদি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এবং জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার নিজ এলাকা মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। এরপর তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা বিদ্যালয়ে যান এবং বিদ্যালয়টির নবমির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন। সবশেষে তিনি হাজি তায়েব উদ্দিন উচ্চবিদ্যালয়, মিঠামইন বাজার, বেড়িবাঁধ ও নির্মাণাধীন বেশকিছু রাস্তা পরিদর্শন করেন।

আরও পড়ুন-

মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন রাষ্ট্রপতির

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান