শেখ হাসিনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ০৮:৫৩আপডেট : ১৩ মার্চ ২০১৭, ০৮:৫৩

প্রস্তুতি সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবচাইতে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপি’র কোনও সভায় বোমা হামলা হয়না। আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়, বিএনপি’র কোনও নেতাকে হত্যা করা হয়না। সেজন্য দুঃখ কষ্ট যার বেশি আল্লাহর রহমতও তার ওপর বেশি।’

আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার বিকেলে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী দলের নেতা কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে। কারণ রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প। আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। প্রত্যেক সভাকে আত্মীয়তার সভা হিসেবে রুপান্তর করতে হবে।’

এ সময় তিনি শেখ হাসিনাকে সফল রাষ্ট্র নায়ক ও বিশ্ব নেত্রী আখ্যা দিয়ে নেতাকর্মীদের তার সান্নিধ্যে পথ চলার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক এক এম সালাহ উদ্দিন টিপু, এ কে এম শাহজান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের যগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের