নেশার টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ১২:২৩আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:২৩

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মা ও এক প্রতিবেশীকে কুপিয়ে খুন করেছে মিরাজ (২২) নামে এক যুবক। সোমবার সকালে উপজেলার কৈয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মো. আলীর স্ত্রী মিনারা (৫০) ও তাদের প্রতিবেশী আকবর আলী (৫৫)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘মাদকাসক্ত মিরাজ সকালে তার মায়ের কাছে নেশার টাকা চায়। তার মা টাকা না দিলে সে তার মাকে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় প্রতিবেশী আকবর আলী ঠেকাতে এলে তাকেও কোপাতে শুরু করে মিরাজ। এতে ঘটনাস্থলেই মিনারা ও আকবর নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মিরাজ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম