গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৯:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৯:০৪

উদ্ধার করা মোটরসাইকেল গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ মার্চ) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরেছেন।

গ্রেফতার হওয়া সাত জন হলো- উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পশ্চিম কাজীপাড়া গ্রামের মৃত নাদু বেপারীর ছেলে মো. মনজু মিয়া, কামারপাড়া গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. মধু মিয়া, কাজীপাড়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. শাহিন মিয়া, কাজীরচক গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. সাহেব মিয়া, কামারদহ ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ শেখর, মাগুড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ এবং সিরাজগঞ্জের উল্ল্যাপাড়া উপজেলার শাহীখোলা গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার।

বুধবার বিকালে গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতাকৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লাল রঙের ১০০ সিসি কি-ওয়ে, একটি কালো রঙের ১০০ সিসি ডিসকভার ও একটি ১০০ সিসি জারাসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন সিরাজগঞ্জে উল্যাপাড়ার শাহীখোলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই দিনে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। অন্যদেরও গ্রেফতার এবং মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক