সম্মাননা পেলেন বরিশাল বিভাগের পাঁচ জয়িতা

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৮:৫২আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:৫২

বরিশাল বিভাগের পাঁচ জয়িতা

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল বিভাগে পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় অশ্বিনী কুমার টাউন হলে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নগরীর বটতলা এলাকার বিলকিস আহমেদ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য ক্যাটাগরিতে বরগুনার ৭নং ওয়ার্ডের মাহামুদা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে পিরোজপুর ভান্ডারিয়ার আতরখালী গ্রামের মোসাঃ লুৎফন্নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে ভোলা চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের বিবি তাজেরা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে সিটি কর্পোরেশন এলাকার নিগার সুলতানা হনুফা সম্মাননা পেয়েছেন।

বরিশালের ৬ জেলা থেকে প্রায় ৯০০ জয়িতা প্রাথমিক বাছাইপর্বে অংশ নেন। এখান থেকে ৩০জনকে দ্বিতীয়পর্বে আনা হয়। এদের ভেতর থেকে কর্ম ও জীবনবৃত্তান্ত বিশ্লেষণ করে চূড়ান্ত পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা মনোনিত করা হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে এ সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম