জাবি ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

জাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ২০:৫১আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন একই বিভাগের এক ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের কাছে এ বিসয়ে লিখিত অভিযোগ করে নিপীড়নের বিচার দাবি করেন ওই ছাত্রী।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, ‘গত ১৫ জুলাই রিহার্সেলের কথা বলে আমাকে জহির রায়হান মিলনায়তনের ল্যাব কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে দিয়ে আমার ওপর যৌন নিপীড়ন করা হয়। এক পর্যায়ে আমি ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে ল্যাব থেকে বের হয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে ওই ছেলেটির বিভিন্নভাবে আমাকে মানসিক হেনস্তা করেছে। আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। ছেলেটির ভয় ভীতির আশঙ্কায় আমি কাউকে কিছু বলতে পারিনি এবং আমি বিভাগে দীর্ঘদিন আসিনি।’

পত্রে আরও উল্লেখ করা হয়, ‘গত ১৪ নভেম্বর ফোনে আমাকে ভয় দেখিয়ে হলের সামনে ডেকে নিয়ে জোরপূর্বক বৃন্দাবনের ভিতরে নিয়ে যায়। এসময় আমার সঙ্গে তার পুনরায় ধস্তাধস্তি হলে আবারও নিজেকে বাচিঁয়ে হলে চলে যায়।’

এদিকে অভিযোগ অস্বীকার করে ওই ছাত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরণের  কোনও ঘটনা ওই মেয়ের সঙ্গে ঘটেনি। মেয়েটি আমাকে পছন্দ করতো। সম্প্রতি আমি একটি সম্পর্কে জড়ালে ওই মেয়ে হিংসার বশবর্তী হয়ে  আমাকে হেনস্তা করার উদ্দেশ্য মিথ্যা অভিযোগ করেছে।'

এ ব্যাপারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান অর্ক বলেন, 'বিষয়টি নিয়ে বিভাগের শিক্ষকরা জরুরি সভায় বসেছিলেন। এ ব্যাপারে করণীয় প্রক্রিয়াধীন আছে। আগামী রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, 'অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম