বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৬ মে ২০২৪, ২০:০০ আপডেট : ০৬ মে ২০২৪, ২০:০০

মাদারীপুরে বজ্রাঘাতে সঞ্জিত বল্লভ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ডিজেন বৈদ্য নামে আরেকজন। সোমবার (৬ মে) বিকাল ৩টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।

সঞ্জিত বল্লভ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজার এলাকায় আজমীর সুইট নামের দোকানে ১৩ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে আজমির সুইট নামে মিষ্টি দোকানের দুই কর্মচারী সঞ্জিত ও ডিজেন কুমার নদে গোসল করতে নামেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে তারা আহত হয়ে চিৎকার-চেঁচামিচি শুরু করেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দুই জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে এলে সঞ্জিতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার বলেন, বজ্রাঘাতের ঘটনায় আহত অবস্থায় সঞ্জিত ও ডিজেন নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, আনার আগেই সঞ্জিত মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বজ্রাঘাতের ঘটনার মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দুঃখজনক।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টিতে টিকটক ভিডিও বানানোর সময় বজ্রাঘাতে তরুণী আহত
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!