জয়পুরহাটের কড়ই কৃষি কলেজের একটি পরিত্যক্ত রুম থেকে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, দু’টি হাত বোমা ও ৩শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ আলম, আমদই ইউনিয়ন শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, জামায়াতকর্মী রবিউল ইসলাম ও শিবিরকর্মী মাসুদুল আলম।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই কলেজের একটি রুমে বসে নাশকতার পরিকল্পনা করছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়।’
আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-
গোপালগঞ্জে অবস্থান করছেন প্রধানমন্ত্রী
পীর হত্যা: ৩ জন আটক হলেও এখনও অন্ধকারে পুলিশ
/টিআর/








