সাদুল্যাপুরে গুচ্ছগ্রামে নতুন বাড়ি পেলো ৩০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ০৩:২০আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০৩:২০

সদুল্যাপুরে গুচ্ছগ্রাম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রামে হতদরিদ্র ৩০ পরিবারকে নতুন বাড়ি দেওয়া হয়েছে। ফরে নতুন বাড়ি পেয়ে হতদরিদ্র মানুষদের মুখে হাঁসি ফুটে উঠেছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহ্সান হাবীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমিহীন ও সম্বলহীন মানুষের জন্য সরকারি অর্থায়নে (গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায় সিডিআরপি) প্রকল্পের আওতায় খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। গুচ্ছগ্রামে বসবাসের উপযোগী ৩০ পরিবারের জন্য বারান্দাসহ একটি করে টিনশেড ঘর, রান্নাঘর, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও নলকূপও স্থাপন করা হয়েছে।’

লাটারির মাধ্যমে ঘর বরাদ্দ চলে তিনি আরও জানান, ‘বনগ্রাম ইউনিয়নের হিয়ালী, পুরাণ লক্ষীপুর, জয়েনপুর, উত্তর মন্দুয়ার, দক্ষিণ মন্দুয়ার ও শালাইপুর ছয় গ্রামের হতদরিদ্র ও ভূমিহীন শতশত পরিবার ঘর বরাদ্দ চেয়ে আবেদন করে। পরে আবেদনগুলো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়। এরপর সকলের উপস্থিতিতে প্রকাশ্যে লাটারির মাধ্যমে প্রকৃত ৩০ দরিদ্র পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয়। ঘর বরাদ্দ পাওয়া এসব পরিবার এতোদিন রাস্তায় বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করতো।’

ঘরের চাবি হস্তান্তর গুচ্ছগ্রামে ঘর পাওয়া হতদরিদ্র নারী-পুরুষরা জানান, তাদের স্থায়ী কোনও ঠিকানা ছিল না। গুচ্ছগ্রামে ঘর বরাদ্দ পেয়ে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই হওয়ায় অত্যন্ত খুশি। তাছাড়া ঘর নেওয়ার জন্য মেম্বার বা চেয়ারম্যানের পিছনে ঘুরতে হয়নি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের