নারী ‘মূর্তি’ ন্যায়বিচারের প্রতীক হতে পারে না: চরমোনাই পীর

বরগুনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ২৩:০৭আপডেট : ২২ মার্চ ২০১৭, ২৩:০৭

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত

নারী ‘মূর্তি’ ন্যায়বিচারের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘শতকরা ৯০ জন মুসলমানের দেশে সর্বোচ্চ আদালতের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এ মূর্তি অপসারণ করতেই হবে।’

বুধবার (২২ মার্চ) বিকালে বরগুনা সাহাপট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে চরমোনাই পীর বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি ইশতিহারে শরিয়াতবিরোধী আইন প্রণয়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল। তারা সে কথা না রেখে মোনাফেকের পরিচয় দিয়েছে।’

মুফতি মোহাম্মদ রেজাউল আরও বলেন, ‘শান্তির পক্ষে কাজ করছে ইসলামী আন্দোলন। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদে নেই।’

ইসলামী আন্দোলনের বরগুনা জেলার সভাপতি অ্যাডভোকেট মোশারেফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা আ. রশিদ, অধ্যাপক আশরাফ আলী আকবর, অধ্যাপক মাওলানা মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম