মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১১:১৪আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১১:১৪

দুর্ঘটনা মাগুরা সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের  রামনগর বেলনগরের মধ্যবর্তী এলাকায় ট্রাকের চাপায় পিকআপের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পিকআপ ড্রাইভার হানিফ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মধ্য সস্তাপুর গ্রামের লালমিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে মাগুরাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় পিকআপ ভ্যানটির হেলপার ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় ড্রাইভার হানিফকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে  তবে ড্রাইভার পলাতক রয়েছেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম