সমতার ভিত্তিতেই তিস্তা চুক্তি হবে: এলজিআরডিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ২১:৩৯আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:৩৯

কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন

সমতার ভিত্তিতেই তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘তিস্তার পানি চুক্তির ব্যাপারে ভারত যদি আমাদের ওপর চাপ সৃষ্টি করে, আমরা তা মানবো না। চুক্তি বা আলোচনা সমতার ভিত্তিতেই হবে।’

শুক্রবার (২৪ মার্চ) বিকালে গড়াই নদীর ওপর কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘চুক্তির ব্যাপারে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলার কোনও মানে হয় না। তবে অন্য কোনও দল কথা বললে তাদের জবাব দিতে পারি।’

জঙ্গিবাদের ব্যাপারে তিনি বলেন, ‘সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যারা জঙ্গিদের আশ্রয়প্রশ্রয় দেয় তাদের ছাড় দেওয়া হবে না।’

এলজিইডির তত্ত্বাবধানে ৭৮ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর ৫০৪ মিটার দৈর্ঘ্য শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতু উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলাম হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক