সিলেটে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের অদূরে বোমা হামলা, আহত ৮

সিলেট প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৮:০২আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:০৯

সিলেটের পাঠানঠুলায় বোমা বিস্ফোরণ

সিলেট মহানগরের শিববাড়ির ‘আতিয়া মহল’ থেকে আধা কিলোমিটার দূরে পাঠানপাড়া এলাকার জামে মসজিদের কাছে পৃথক একটি ‘বোমা হামলা’র ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলের ৬০ গজের মধ্যেই সেনাবাহিনীর একটি প্রেস ব্রিফিং চলছিল।

সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ  কমিশনার রোকনুদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ  কমিশনার রোকনুদ্দিন বলেন, ‘হামলার খবর পেয়েছি। এটাও জেনেছি, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিয়া মহল থেকে উদ্ধার করা সব নিরীহ পরিবার সম্পর্কে তথ্য দিতে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনাবাহিনী। এর অদূরে পাঠানপাড়া এলাকায় একই সময়ে ওই বোমা হামলাটির ঘটনা ঘটে।  ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে। তবে এটি হামলাকারীর কিনা তাও এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে সোয়াট ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী। ওই বাড়ি থেকে উদ্ধার করা ৭৮ জন নারী-পুরুষ ও শিশুর ব্যাপারে তথ্য দিতে সেনাবাহিনীর আয়োজিত প্রেস ব্রিফিংয়ের সময় এর অদূরে এই বিস্ফোরণটির ঘটনা ঘটে।

 

/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম