লালমনিরহাটে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল গ্রিডে আগুন, শহরজুড়ে আতঙ্ক

লালমনিরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ২২:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২২:২২

লালমনিরহাটের বিদ্যুৎ সঞ্চালন বিভাগের গ্রিডে আগুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লালমনিরহাট বিক্রয় ও বিতরণ কার্যালয়ের কন্ট্রোল গ্রিডের ভেতরে ৩৩ কেভি বাস ট্রান্সফরমারে শর্ট সার্কিটের আগুন লেগে জেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষসহ বিদ্যুৎ সাহায্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ফলে জনসাধারণের মাঝে চরম ভোগান্তি দেখা দিয়েছে। 

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল রোডস্থ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যালয় সংলগ্ন কন্ট্রোল গ্রিডের অভ্যন্তরে ৩৩ কেভি বাস ট্রান্সফরমারে শর্ট সার্কিটের সৃষ্টি হয়ে আগুন লেগে যায়। আগুন লাগার শব্দ ও বিস্ফোরণে পুরো শহরজুড়ে আতঙ্ক নেমে আসে। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুরো জেলা ও পাশের কুড়িগ্রাম জেলার কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশ্য রাতে শহরসহ আশেপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা হচ্ছে।

লালমনিরহাটে বিদ্যুৎ সঞ্চালন বিভাগের গ্রিডে আগুন লাগে

এদিকে, বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে যোগাযোগ করে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সফরমারটিসহ কিছু তার নষ্ট হতে পারে বলে বিদ্যুৎ বিভাগের ধারনা।

লালমনিরহাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয় এলাকাস্থ ব্যবসায়ী ভজন রায়সহ একাধিক ব্যবসায়ী বলেন, হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন রাস্তায় নেমে পড়েন। পরে জানতে পারেন শর্ট সার্কিটের আগুন লেগে লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাতজামান বলেন, লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন কন্ট্রোল গ্রিডের ৩৩ কেভি বাস ট্রান্সফরমারটি শর্টসার্কিটের আগুনে নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ বিতরণ সচল করার চেষ্টা চলছে।

তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক