খুলনায় ৫০ মণ জাটকা জব্দ

খুলনা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৬:১৫আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৬:১৮

খুলনা

খুলনা কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজারের সামনে থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে রূপসা উপজেলা মৎস্য দফতর ও কোস্টগার্ড। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় ৪ লাখ টাকা মূল্যের এসব জাটকা জব্দ করা হয়। রূপসা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার আবু তালেব জানান, গোপনে সংবাদ পেয়ে এসব জাটকা জব্ধ করা হয়। কয়েকটি ট্রাকে সামুদ্রিক মাছের মধ্যে প্যাকেট করে জাটকাগুলো রাখা ছিলো। ওই সময় ট্রাকে কোনও লোক পাওয়া যায়নি। এসব জাটকা এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মশিউর রহমান বলেন, ‘কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওইসব জাটকা জব্ধ করা হয়।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের