অবশেষে নতুন ঠিকানা পেলো শিশু ‘একুশ’

চট্টগ্রাম ব্যুরো
৩০ মার্চ ২০১৭, ০৫:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৫:২৯

 

শিশু ’একুশ’ (ছবি: ফোকাস বাংলা) চট্টগ্রামের ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া শিশু ‘একুশ’ অবশেষে নতুন ঠিকানা পেয়েছে। বুধবার চট্টগ্রাম বিশেষ শিশু আদালতের বিচারক (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) কয়েকটি শর্তে ‘একুশ’কে শাকিলা আক্তার ও ডা. জাকির হোসেন দম্পতির জিম্মায় দেন। এর মধ্য দিয়ে উদ্ধারের ৩৭ দিন পর নতুন ঠিকানা পেলো শিশুটি।

চট্টগ্রাম শিশু আদালতের বিশেষ পিপি এমএ ফয়েজ জানান, ‘শাকিলা আক্তার ও ডা. জাকির ইসলাম দম্পতির জিম্মায় একুশকে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস। দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।’ তিনি আরও বলেন, ‘১৯৯৮ সালের ২৪ এপ্রিল বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনও সন্তানের জন্ম না হওয়ায় বেশ কয়েকটি শর্তে শিশু একুশকে এই নিঃসন্তান দম্পতির জিম্মায় দেন আদালত।’

বিশেষ পিপি আরও জানান, ‘শর্তগুলোর মধ্যে রয়েছে শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবীমা খুলতে হবে। বীমা খোলার পরই ওই তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একুশকে নিজেদের জিম্মায় নিতে পারবেন।’ 

অ্যাডভোকেট এমএ ফয়েজ বলেন, ‘আমরা এখনও লিখিত আদেশ পাইনি। পূর্ণাঙ্গ আদেশ পেলেই অন্য শর্তগুলো সম্পর্কে জানা যাবে’।

বিশেষ পিপি জানান, একুশকে জিম্মায় নেওয়ার জন্য ১৪টি আবেদন জমা পড়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি, প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘বুধবার বিকাল ৩টার দিকে আদালত আদেশ দেন। এর আগে মঙ্গলবার থেকে শিশুটিকে জিম্মায় নেওয়ার আবেদনগুলোর ওপর শুনানি শুরু হয়।’

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় নগরীর আকবর শাহ থানাধীন কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকার একটি ভবনের পেছনে এক শিশু সন্তানের কান্না শুনতে পান কয়েকজন স্থানীয় ছাত্রলীগকর্মী। পুলিশকে খবর দিলে আকবর শাহ থানা পুলিশ ও ছাত্রলীগকর্মীরা অসুস্থ শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একুশে ফেব্রুয়ারির দিন উদ্ধার হওয়ায় শিশুটির নাম রাখা হয় ‘একুশ’।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম