গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ১৮:৪৯আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৮:৪৯

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীসহ নিহত ২ গাজীপুরে দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক তরুণী (২৫) ও এক যুবক (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) দুর্ঘটনা দুটি ঘটে। রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে কাওরাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পরেছিলেন নীল কামিজ ও ধূসর প্যান্ট।
এদিকে টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ভোরে কোনও এক সময়ে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। তার পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম