রবিবার চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রদল

চট্টগ্রাম ব্যুরো
৩১ মার্চ ২০১৭, ২১:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২১:২৭

চট্টগ্রাম ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর (৪৫) ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধারের ঘটনায় বৃহত্তর চট্টগ্রামে রবিবার সকাল ৬টা থেকে বিকাল ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে নগরীর ছাত্রদল।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসচিব গাজী সিরাজ উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রবিবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় আধাবেলা হরতাল ডাকা হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কমলার দিঘীর পাড় এলাকায় নুরুর বাড়ি। তিনি উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।

নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরু নুরুর পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ‍বিকালে তার ‘গুলিবিদ্ধ’ মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে নুরুর মরদেহ রাউজান থানা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে মরদেহ দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

নগরীর জামায়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে জুমার নামাজের পর নুরুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক