তৃতীয় দফায় রিমান্ডে সীতাকুণ্ডের জঙ্গি দম্পতি

চট্টগ্রাম ব্যুরো
০১ এপ্রিল ২০১৭, ১৮:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৮:২২

সীতাকুণ্ডে `সাধনকুটির` থেকে গ্রেফতার দুই জঙ্গি

চট্টগ্রামের সীতাকুণ্ডের আমিরাবাদের ‘সাধনকুটির’ থেকে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতির ফের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১ এপ্রিল) বিকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পরিদর্শক এএইচএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম ওরফে জসীম ও তার স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আর্জিনা। গত ১৫ মার্চ সন্ধ্যার পর ‘সাধনকুটির’ বাড়ি থেকে জসিম ও আরজিনাকে গ্রেফতার করেছিলো পুলিশ।

আদালতের পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, হত্যা মামলায় জঙ্গি দম্পতির ১৫ দিন এবং সন্ত্রাস দমন আইনে হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে সীতাকুণ্ড থানার পুলিশ। আদালত দুটি মামলায় তাদের সাত ও পাঁচদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে এ দুই মামলায় তৃতীয় দফায় তাদের রিমান্ড মঞ্জুর হলো। এর আগে তাদের পাঁচদিন এবং ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম