চুয়াডাঙার কিশোরীকে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ২১:১৫আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২১:১৫

চুয়াডাঙার কিশোরীকে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগ

চুয়াডাঙ্গার এক কিশোরীকে ভারতে নিয়ে ধর্ষণের পর ৩ লাখ টাকায় দিল্লীর এক পতিতালয়ে বিক্রির করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বাবা।  কিশোরীকে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় দিল্লীর এক পতিতালয় থেকে উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে বলে জানান তার বাবা। ওই রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে প্রতিবেশী বুদ ও সহিদুলসহ চার জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ মার্চ ভোরে ভারতে পাচার করা হয়।  

এ ব্যাপারে দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, এ নিয়ে থানায় মামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী চন্ডিপুর গ্রামের করিমন চালকের এক কিশোরী মেয়েকে প্রতিবেশী বুদ তার শ্যালক মাহাবুলের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এর সূত্র ধরে বুদ ও সহিদুল প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো। এর এক পর্যায়ে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে গত ৫ মার্চ সন্ধ্যায় উপজেলার ছোট বলদিয়া জিয়ার বাড়িতে নিয়ে যায়। পরের দিন ভোরে কিশোরীকে ভারতে পাচার করে  কৃষ্ণনগর মেঘা নামে জনৈক ব্যক্তির বাড়িতে নিয়ে ৫ দিন ঘরের মধ্যে আটকে রেখে গণধর্ষণ করে বুদসহ কয়েক জন। সেখান থেকে গত ১২ মার্চ কিশোরীকে দিল্লীতে অজ্ঞাত ব্যক্তির বাড়িতে আটক  রেখে পুনরায় গণধর্ষণের পর পাচারকারীরা দিল্লীর এক পতিতালয়ে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। সেখানে ১০ দিন অমানবিক জীবন কাটানোর পর পতিতালয়ের আসা জামাল নামে এক ব্যক্তির সহযোগীতায় কৌশলে সেখান বের হয়ে আসে। পরে জামালে সহযোগীতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। ওই রাতেই কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় ওসির আত্মহত্যা: সাবেক স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের