বগুড়ায় ওসির আত্মহত্যা: সাবেক স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ২০:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২০:৪৩

  বগুড়ায় ওসির আত্মহত্যা: সাবেক স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক স্ত্রী মিতুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান জানান, ওসি হাসানের সাবেক স্ত্রী রুমানা আকতার মিতু (৩৫) ও শ্বশুর মোকসেদ আলীকে (৬০) বৃহস্পতিবার রাতে গাবতলী থানা পুলিশ তাদের পাবনা শহরের শালগাড়িয়ার বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে মিতুর ১০ দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর ও শ্বশুরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মিতুর বাবাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মিতুকে গাবতলী থানাতেই জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামের হযরত আলীর ছেলে আ ন ম আবদুল্লাহ আল হাসান গত ২০১৫ সালের ২ অক্টোবর পাবনা সদর থানায় ওসি হিসেবে যোগদান করেন। তার স্ত্রী সুলতানা রাজিয়া রোজী পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়া ছেলেকে নিয়ে রাজশাহীর উপ-শহরে বসবাস করেন। ওসি হাসান পাবনা থাকাকালে শহরের শালগাড়িয়ার মোকসেদ আলীর মেয়ে রুমানা আকতার মিতুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে বিয়েও করেন। জানাজানি হলে প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। গত বছরের ৪ নভেম্বর রোজী পাবনা থানা কোয়ার্টারে এসে ওসি হাসান ও মিতুকে প্রকাশ্যে সেন্ডেল দিয়ে পেটান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জয়পুরহাটে বদলি করেন। সেখানে থেকে গত ৬ ফেব্রুয়ারি তিনি বগুড়ার গাবতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ওসি হাসান একাই গাবতলী থানা কোয়াটারে থাকতেন। গত ১৭ জানুয়ারি ২০ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট কিনে দেওয়ার বিনিময়ে মিতুকে তালাক দেন। এরপরও তার সঙ্গে ওসি হাসানের সম্পর্ক অটুট ছিল।

গত বুধবার (২৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে থানায় এসে কিছুক্ষণ থাকার পর ডিউটি অফিসার এএসআই  হাসিনাকে একটি চিঠি ও চাবি দিয়ে তার স্ত্রীকে দিতে বলে তিনি কোয়াটারে ফিরে যান। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

বুধবার রাতেই প্রথম স্ত্রী রোজী গাবতলী থানায় মিতুসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। 

/জেবি/

আরও পড়তে পারেন: বিএনপি-জামায়াত ছাড়া সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে: খাদ্যমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী