অশোভন আচরণে শিক্ষক বরখাস্ত, প্রবেশপত্র আটকে রাখায় অধ্যক্ষকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৯:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:৫৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রমাণ পাওয়ায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। এছাড়া ৪০ শিক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখায় একই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) দুপুরে ওই দুই শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (শিক্ষা ও আইসিটি) ছরোয়ার হোসেন এ ব্যবস্থা নেন।

এডিসি ছরোয়ার হোসেন বলেন, ‘ইংরেজির শিক্ষক মো. আরিফের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অষ্টম শ্রেণির ৪০ শিক্ষার্থীর  প্রবেশপত্র আটকে রাখায় অধ্যক্ষ শীতল চন্দ্র দে-কে অবরুদ্ধ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, কোচিংয়ের টাকা পরিশোধ না করায় শীতল চন্দ্র দে প্রবেশপত্র আটকে রেখেছেন।’

ছরোয়ার হোসেন জানান,  শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুইদিনের মধ্যে অধ্যক্ষকে প্রবেশপত্র আটকে রাখায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম