ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ০০:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০৩:১৯

ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগরে ট্রাকচাপায় রনি মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুজনের মধ্যে একজন হলেন নাসিরনগর উপজেলার ২নং ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ জুয়েল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।

ওসি মো: হুমায়ুন কবীর জানান, পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিন আরোহী আহত হন। সাথে সাথেই তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে পরীক্ষানিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক মো: মনির হোসেন জানান, ‘এসএম বাকি বিল্লাহ জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম