বাগমারায় কলেজছাত্রকে গলা কেটে ‘হত্যার চেষ্টা’

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ০৩:২৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০৩:২৮

রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় তন্ময় কুমার (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হামলা হলে আশঙ্কাজনক অবস্থায় তন্ময়কে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাহেরপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) শাহীন দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তন্ময় কুমার উপজেলার কামারখালি এলাকার সন্তোষ কুমারের ছেলে। সে তাহেরপুর ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার পর পরই সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ফায়সাল (২০), তাহেরপুর পৌরসভার নুরপুর এলাকার রহিদুল ইসলামের ছেলে সুজন (১৮) ও আলুগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে সাকিন (১৮)।
এসআই শাহীন দেওয়ান জানান, উপজেলার হরিফলায় তন্ময়ের মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা তন্ময়ের গলা কেটে হত্যার চেষ্টা চালায়। ওই সময় তন্ময়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম