পর্নোগ্রাফি আইনে সাত এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ০৬:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০৬:০৯

কারাগার

কুড়িগ্রামে পর্নোগ্রাফি আইনে সাত এইচএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতার হওয়া ১০ জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের আইনজীবী ফখরুল ইসলাম জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে তা ভিডিও করার পর মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হলে ১০ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে প্রধান আসামি রাশেদুল ইসলামসহ ৭ জন এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ জানায়, রাশেদুল নাগেশ্বরী উপজেলার হোসেন আলীর ছেলে। সে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে রাশেদুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে তার এক বন্ধুর বাড়ি নিয়ে যায়। সেখানে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই দৃশ্য আবার গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাশেদুলের বন্ধুরা। পরে তা মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাশেদুলকে বিয়ের জন্য চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদুল ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা দাবি করেন। পরে বিষয়টি কিশোরী তার পরিবারকে জানায়। রবিবার (৩ এপ্রিল) ওই কিশোরীর মামা সদর থানায় রাশেদুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, রাশেদুলকে গ্রেফতারের পর তার কাছ থেকে ৩৭ মিনিটের একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী বাকি আসামিদের গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান জানান, প্রধান আসামি রাশেদুলকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে এবং বাকিদের শুধু পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম