হরিপুরে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৯:৫২

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে দুস্থ নারী উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীদের অনেকেই জানান, কার্ড পেতে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান সরকারকে ১৩০ টাকা করে চাঁদা দিতে বাধ্য হয়েছেন।

উপকারভোগীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগকে চাঁদা আদায়ের ব্যাপারে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। উপকারভোগীদের দাবি, চাঁদা আদায়ের প্রতিবাদ করলে চেয়ারম্যান শাহজাহান সরকার হুমকি দিয়ে বলেন, ‘টাকা ছাড়া কোনও কার্ড দেওয়া হবে না। তোমাদের কিছু করার থাকলে করতে পারো।’

শুক্রবার (৭ এপ্রিল) ভাতুরিয়া ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি সদস্যরা উপকারভোগীদের কাছ থেকে চাঁদা নিয়ে কার্ড বিতরণ করছেন। যারা চাঁদা দিতে পারছে না তাদের কার্ড রেখে দেওয়া হচ্ছে। এতে ৪০০ জনের মধ্যে অধিকাংশ উপকারভোগী চাঁদা দিয়ে কার্ড নিতে বাধ্য হয়েছেন।

চেয়ারম্যান শাহজাহান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলার সব চেয়ারম্যানের সিদ্ধান্তে উপকারভোগীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। কেবল আমিই না; প্রতিটি ইউনিয়নে এভাবে টাকা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের চৌকিদারি করের টাকা যথাযথভাবে আদায় হচ্ছে না। এই টাকা দিয়ে তা মেটানো হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ বলেন, ‘সব ইউনিয়ন নয়, কেবল ভাতুরিয়া থেকে অভিযোগ পেয়েছি। চাঁদা না নিতে ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকারকে টেলিফোনে নিষেধও করেছি।’

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম  জানান, অনিয়মের কোনও অভিযোগ তার কানে আসেনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম