গাজীপুরে পুলিশের সোর্সকে গলাকেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৭, ২০:২৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২০:২৪

গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকায় আল আমিন (২২) নামে পুলিশের এক সোর্সকে একদল জুয়ারি গলাকেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

আল আমিন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে।

এএসআই আনোয়ার হোসেন জানান, আল আমিনের সঙ্গে তার সখ্যতা ছিলো। সে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পে নানান সময় অপরাধীদের তথ্য এনে দিতো। শুক্রবার দুপুরে তার নির্দেশে আল আমিন দেওলিয়াবাড়ি এলাকায় জুয়ার আসরের খবর নিতে যায়। এতে জুয়ারিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আল আমিনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

পুলিশের ধারণা, পূর্ব বিবাদের জের ধরে আল আমিনকে হত্যা করা হয়েছে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ হোসেন জানান, আল আমিন তাদের ক্যাম্পের সোর্স ছিলো না। সে মূলত এএসআই  আনোয়ার হোসেনের ব্যক্তিগত সোর্স ছিলো।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম