ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপির প্রতিক্রিয়া ভাঁওতাবাজি: আমু

মাদারীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৭

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির ব্যাপারে বিএনপির নির্দিষ্ট কোনও অবস্থান নেই বলে তাদের প্রতিক্রিয়াকে ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার (৮ এপ্রিল) বিকালে মাদারীপুরের শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউ মন্দিরের শতবছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, ‘ভারতের সাথে কী চুক্তি হচ্ছে, তা না জেনেই বিএনপির মন্তব্য প্রমাণ করে তারা সময় নষ্ট করছে। এখন পর্যন্ত শেখ হাসিনা যে সকল চুক্তি করেছেন তা দেশের কল্যাণেই করেছেন।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যারা গত ২১ বছর ক্ষমতা দখল করে রেখেছিলো, তারা ফারাক্কা বা পার্বত্য শান্তি চুক্তির মতো কোনও কিছু করতে পারেনি।’ সীমান্ত, সমুদ্র চুক্তি ও শান্তি চুক্তিসহ দেশের স্বার্থে যা কিছু হয়েছে তা শেখ হাসিনার আমলেই হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতেই হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্দিরের সভাপতি অমূল্য কুন্ডুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর-১ আসনের সাংসদ নুর-ই-আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন চন্দ্র শিকদার, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক