তিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, অনুমোদনের অপেক্ষা: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ২১:০২আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২১:০২

তিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, অনুমোদনের অপেক্ষা: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষা। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে।’ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, জনবিচ্ছিন্ন একটি দল। তারা ভারত বিরোধিতার পুরানো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে ভারতের বিরোধিতা করছে। ’৭৫ পরবর্তী ২১ বছর ভারত বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা লাভ করেছে। এ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ-ভারতের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস সার্টিফিকেট যাচাই করেন। ভ্রাম্যমাণ আদালত এ সময় যানবাহন চালকদের বিভিন্ন অনিয়মের কারণে ২৩টি মামলা ও ৩৬ হাজার একশ টাকা জরিমানা করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: মুফতি হান্নানের ‘রিজেক্ট কপি’ কারাগারে, যে কোনও মুহূর্তে ফাঁসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান