মুফতি হান্নানের ‘রিজেক্ট কপি’ কারাগারে, যে কোনও মুহূর্তে ফাঁসি

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ২০:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২১:০২

মুফতি হান্নানের ‘রিজেক্ট কপি’ কারাগারে, যে কোনও মুহূর্তে ফাঁসি

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদনের ‘রিজেক্ট কপি’ সোমবার কারাগারে পৌঁছেছে।  দুপুরে মুফতি আব্দুল হান্নানকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বিধি মোতাবেক তার ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান।

মুফতি হান্নানের সহযোগী শরীফ শাহেদুল বিপুলের প্রাণ ভিক্ষার আবেদনের রিজেক্ট কপিও কারাগারে পৌঁছেছে উল্লেখ করে  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মিজানুর রহমান জানান, মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন আদালতে খারিজ হওয়ার পর প্রাণ ভিক্ষা চেয়ে গত ২৭ মার্চ রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে তা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যায়। সম্প্রতি ওই আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি। তাদের আবেদনের রিজেক্ট কপি সোমবার কারাগারে পৌঁছেছে। সরকার স্থান ও দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দিলে তা বাস্তবায়ন করা হবে। এরইমধ্যে তাদের ফাঁসির দণ্ড কার্যকরের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। জল্লাদ নির্বাচন করে রাখা হয়েছে। ফাঁসির মঞ্চ পরিষ্কার করে রাখা হয়েছে। কারাগার এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে ফাঁসি কার্যকরের আগে স্বজনরা তাদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও বিপুল গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং অপর আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে ফাঁসির সেলে বন্দি রয়েছেন।

কারা সূত্র জানায়, তাদের মধ্যে প্রথম দুই জনের কাশিমপুরে এবং আরেক জনের সিলেটে ফাঁসির দণ্ড কার্যকর করার সম্ভাবনা রয়েছে। তবে তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্রাণ ভিক্ষার আবেদন রিজেক্ট হওয়ার পর, আবেদনের দিন থেকে ২২ দিনের কম নয় এবং ২৮ দিনের বেশি নয়, এর মধ্যে দণ্ড কার্যকরের বিধান রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধ শতাধিক আহত হন। মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন। পরে প্রায় ৭ বছর পর গত বছরের ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট। গত বছরের ২৮ এপ্রিল হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ১৪ জুলাই আপিল করেন দুই আসামি হান্নান ও বিপুল। অন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন আপিল না করলেও আপিল বিভাগ তার জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করেন। আপিলের শুনানি শেষে চুড়ান্ত রায়ে গত বছরের ৭ ডিসেম্বর তিন আসামির সর্বোচ্চ রায় বহাল রাখেন।

গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা রিভিউ করেন। পরে ১৯ মার্চ দেওয়া রিভিউ খারিজের রায় গত ২১ মার্চ প্রকাশিত হয়। রিভিউ খারিজের কপি ২১ মার্চ রাত পৌণে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন বুধবার সকাল ১০টার পর তা মুফতি হান্নান ও বিপুলকে পড়ে শুনানো হয়। এছাড়া ওইদিন সিলেট কারাগার থেকে আসা মৃত্যু পরোয়ানাটিও ওই দিন রাতে তাদের পড়ে শুনোনো হয়েছে।

এছাড়াও রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বিচারিক আদালতে। ওই মামলায় তার আপিল হাইকোর্টে বিচারাধীন। এই হুজি নেতার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ২০০০ সালের ২০ জুলাই সেই কোটালীপাড়াতেই শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। মুফতি হান্নান ওই মামলারও আসামি। ২০০৫ সালের ১ অক্টোবর ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মুফতি হান্নান আফগানিস্তানে গিয়ে তালেবানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধে আহত হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তী সময়ে তিনি হরকাতুল জিহাদে যোগদান করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় এসআই সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের