নব্য জেএমবির উপদেষ্টা রিয়াজুল ইসলাম গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৬:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:৫৩

গ্রেফতার

দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে নব্য জেএমবির উপদেষ্টা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াজুল ইসলাম উপজেলার খোসালপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপনে অভিযান চালিয়ে রিয়াজুলকে গ্রেফতার করা হয়। শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের সময়ে রিয়াজুল জেএমবির সক্রিয় সদস্য ছিল। ২০০৫ সালের সিরিজ বোমা হামলায় সেও জড়িত ছিলো। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এসআই বজলুর রশিদ বলেন, ‘রিয়াজুল দীর্ঘদিন পলাতক ছিল। বর্তমানে সে নব্য জেএমবির উপদেষ্টা হিসাবে কাজ করছে। আজ (বুধবার) বিকালে তাকে আদালতে হাজির করা হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম