শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৬:৪৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:৫৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) একজন স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। তবে ঘটনা তদন্তে কেন্দ্র ছাত্রলীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ একজন ছাত্রীকে যৌন হয়রানি ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শাবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) বিকালে সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা একজন ছাত্রী ক্যাম্পাসে বেড়াতে আসলে তাকে যৌন নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে।এ সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা তার ফুফাতো ভাইকেও মারধর করা হয়। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ করায় এবং নিপীড়কদের ছবি তোলায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ছবি ডিলিট করে দেয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে এ  ঘটনায় পার্থের নেতৃত্বে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম  দিপুকে মারধর করা হয়।

এ ঘটনায় বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ আটজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা।

আসামিরা হলেন- পরিসংখ্যান বিভাগের অনিয়মিত ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম