রাজনীতিতে সমঝোতার কোনও সেতু নেই: ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ০৪:২১আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৪:২৫

ওবায়দুল কাদের রাজনীতিতে সমঝোতার কোনও সেতু নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় ৫ হাজার সেতু তৈরি করেছি। তবে রাজনীতিতে কোনও সমঝোতার সেতু নেই। কিন্তু রাজনীতিতে একের পর এক দেয়াল তৈরি হয়েছে। যেখানে সমঝোতা করার মতো কেউ নেই।’

বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে স্বেচ্ছসেবী সংগঠন সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে এখন কোনও কর্মী নেই, সবাই নেতা। এগুলো আমাদের রাজনীতির পরগাছা, এ পরগাছাকে তাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের পদ রয়েছে। তারপরও প্রচার লীগ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। তরুণ লীগ, প্রজন্ম লীগসহ আরও অনেক ধরনের লীগ তৈরি করা হয়েছে। আবার ওইসব লীগের বিলবোর্ডে প্রস্তাবিত কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদকের নাম দিয়ে সড়কের ওপরে লাগানো হয়েছে একাধিক বিলবোর্ড। এসব বিলবোর্ডে ৬১ জনেরও ছবি রয়েছে।’

এসব সংগঠনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, তখন কিছু ভুইফোঁড় সংঘঠন গড়ে উঠে। তাদের উদ্দেশ্য চাঁদা তোলা। বিভিন্নভাবে চাঁদা আদায়ের জন্যই তারা রাজনৈতিক নাম ব্যবহার করে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে ব্যাপারটা এমন হয়ে গেছে মন্ত্রীকে কোথাও নেওয়া মানে এর পেছনে কোনও দাবি অথবা স্বার্থ আছে। একটা ফুল দিলেও তার পেছনে কোনও স্বার্থ থাকে। দাবি ছাড়া কেউ ফুল দেবে না। একটা গেট করলে এর পেছনে দাবি থাকে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান