শহীদ বীরেন্দ্রনাথের পরিবারের খোঁজ রাখে না কেউ

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৫ এপ্রিল ২০১৭, ০২:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ০২:৩৩

ঝিনাইদহ দেশ স্বাধীনের পর আজও কেউ খোঁজ রাখে না শহীদ ডা. বীরেন্দ্রনাথের পরিবারের। স্ত্রী ও বড় ছেলে মারা গেছেন বিনা চিকিৎসায়। ছোট ছেলে গুরুত্বর অসুস্থ। অর্থের অভাবে বন্ধের পথে কলেজ পড়–য়া নাতি-নাতনির লেখাপড়াও।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের শহীদ পল্লী ডাক্তার বীরেন্দ্রনাথের ছোট ছেলে স্বপন কুমার দে জানান, ‘মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা আমাদের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে গ্রামের আরও কয়েকজনের সঙ্গে আমার বাবাকেও ধরে নিয়ে যায়। কয়েকদিন পর অন্যদের ছেড়ে দিলেও ৫ জুলাই ১৯৭১ তারিখে বাবাসহ গ্রামের আক্কাস আলীকে জেলার মহেশপুরে অবস্থিত তৎকালীন সেনা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতা সংগ্রামের পক্ষের অনেক মানুষ এবং ভারতগামী  শরণার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। এ কারণেই তাকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার ফলে আমাদের পরিবার চরম অর্থ সংকটের মুখে অভিভাবকহীন হয়ে পড়ে। আমরা বেশিদূর লেখাপড়া করতে পারিনি। মা এক প্রকার পরের বাড়িতে ঝি-এর কাজ করেই আমাদের চার ভাই ও ছয় বোনকে লালন-পালন করেছেন। অথচ গত ৪৫ বছরেও শহীদ তালিকায় আমার বাবার নামটি উঠেনি। সরকারিভাবে আজও কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। কোনও সান্ত্বনাপত্রও পাইনি। চরম অর্থ সংকটের মাঝেই ১০ বছর আগে আমার মা রেবা রাণী দে মৃত্যুবরণ করেন। দুই বছর আগে আমার বড় ভাই শ্যামল কুমার দে রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় মারা যান। আজ ৩ বছর ধরে আমি নিজে হৃদরোগে ভুগছি। ভালো চিকিৎসা করাতে পারছি না। আমার ছেলে পাপন কুমার দে কুষ্টিয়া সরকারি কলেজে এমএ প্রথম পর্বে (ইতিহাস) এবং মেয়ে পর্ণা রাণী দে যশোর সরকারি সিটি কলেজে অনার্স প্রথম বর্ষে (অর্থনীতি) পড়ছে। অর্থাভাবে তাদের লেখাপড়া চালানোও আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমার অন্য ভাই-বোনরাও চরম অর্থ সংকটে রয়েছে।’

নিজের সুচিকিৎসা ও ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য স্বপন কুমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন বলেও জানান তিনি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

/এসএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের