বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

নেত্রকোনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ২১:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২১:৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্তমান সরকারের অধীনে কোনও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’

শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বন্যা কবলিত নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। বৌয়ালী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাঠে এই পথসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় অন্যায়ভাবে টিকে থাকতে আওয়ামী লীগ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়নি। তাই তারা নেত্রকোনার বন্যা কবলিত হাওর এলাকাকে এখনও দূর্গত ঘোষণা করেনি।’  তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আহবান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল হকসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম