মানিকগঞ্জের লেছড়াগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ২১:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২১:৫২

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন ইমান সোনা মিয়া

মানিকগঞ্জের হরিামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন ইমান সোনা মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নির্বাচনি কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

বিল্লাল মেহেদী জানান, বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে সৈয়দ হোসেন ইমান সোনা মিয়া ২৮৭০ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন ২৪৩৪ ভোট পেয়েছেন।

এদিকে, দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনে আমিনুর রহমান ৯৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ৫১৪ ভোট পেয়েছেন। এছাড়া ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচনে আবুল হাসেম জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৫১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১০০৪ ভোট।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম