ফুলছড়ির উড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহাতাব উদ্দিন জয়ী

গাইবান্ধা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ২৩:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২৩:২৮

স্বতন্ত্র প্রার্থী মাহাতাব উদ্দিন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহাতাব উদ্দিন সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাচনি কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. খন্দকার মোহাম্মদ আলী এ ফলাফল ঘোষণা করেন।

খন্দকার মোহাম্মদ আলী জানান, ঘোড়া প্রতীক নিয়ে মাহাতাব উদ্দিন পেয়েছেন দুই হাজার ২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন মাসুম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৫৮ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বীতা করেন।

অপরদিকে, উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মৃত সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী কাপাসি রাণী বর্মন টিউবওয়েল প্রতীকে ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজিম উদ্দিন। তিনি মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৭ ভোট। এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টি থেকে নির্বাচিত বদিয়াজ্জামান সরকার ও উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সুধীর চন্দ্র বর্মণের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম