বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার বিকেলে শহরের বেরীরচড় এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পশ্চিমবাজার চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় ও সদর উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ আয়াছ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, জেলা যুবদল নেতা এম এ মুহিত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মানুর রশিদ মামুন,কলেজ ছাত্রদল নেতা ইহাম মুজাহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। এ সময় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ গুম-খুন বন্ধের দাবি জানানো হয়।
/এমপি/








