জাল নোটসহ প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১৫:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৫:১৬

জাল নোটসহ প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোমবার রাতে ভারতীয় রুপিসহ আটক পাঁচজনকে নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাদেন।

আটককৃতরা হলেন, বুলবুল আহমেদ, খায়রুল ইসলাম, শামসুল হক, মো. শাহীদ আখতার ও আলগীর হোসেন। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন গোয়েন্দা পুলিশের উওর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম। এর আগে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাদেন বলেন, জাল রুপি তৈরির সঙ্গে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের একটি জালিয়াত চক্র জড়িত। এ চক্রটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার চাঁপাইনাবগঞ্জ ও বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় জাল রুপি বিক্রির করে থাকে।

তিনি আরও জানান, সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং থেকে এ চক্রের পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এর কয়েক দিন আগে বুলবুল এবং খায়রুলকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় তাদের কাছে থেকে ভারতীয় ২ হাজার রুপির ৮৮টি ও ৬৪টি নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদিয়া হাউজিং এর সাত তলার একটি ফ্লাট থেকে বাকিদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে নোট তৈরির সরঞ্জমানসহ ১৫ লাখ ৩৪ হাজার টাকা ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে শামসুল হক এর আগেও গ্রেফতার হয়েছিল। তার সঙ্গে পাকিস্তানি একটি চক্রের যোগসাজস রয়েছে। সে পাকিস্তান থেকে জাল নোট তৈরির ট্রেনিং নিয়েছে বলে জানা যায়। তিনি বহুবার পাকিস্তানে যাওয়া আসা করেছেন। ভারতীয়দের কাছে জাল নোট বিক্রির জন্য তাদের একাধিক প্রতিনিধি রয়েছে। তাদের মধ্যে একজন আইনশৃঙ্কলা বাহীনির হাতে গ্রেফতার রয়েছে।

আরজে /জেবি/

আরও পাড়তে পারেন: রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় জড়িত ৭, পরিচয় জানতে তদন্ত কমিটি



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম