যৌন হয়রানির অভিযোগে মামলা, প্রধান শিক্ষক ও দপ্তরি গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ০৭:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১২:০৯

শরীয়তপুর

যৌন হয়রানির অভিযোগে শরীয়তপুর সদর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলটির দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন আইনে স্থানীয় এক অভিভাবক থানায় মামলা করলে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি খলিলুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক এসএম কাওসার ও স্কুলটির দপ্তরি জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ার পর রাতেই তাদের গ্রেফতার করে থানা নিয়ে আসি। আগামীকাল (বুধবার) দুজনকে আদালতে পাঠানো হবে।’

প্রসঙ্গত, গত সোমবার এসএম কাওসারের বিরুদ্ধে ৫ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে তদন্তের জন্য অভিভাবকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে ওই স্কুলে যান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আলম। খবর পেয়ে ক্ষুদ্ধ এলাকাবাসী ওই সময় বিদ্যালয় মাঠে গিয়ে জড়ো হন এবং  প্রধান শিক্ষকের অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করে।

ওই সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আলম বলেন, ‘অভিযোগ তদন্তে বিদ্যালয়ে গিয়েছিলাম। ছাত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছি। আগের ৫ জনের পাশাপাশি আরও ৬ জন ছাত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম