পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মন্নাফ খার বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ২৩:৩০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১০:২৪

মান্নান খা ওরফে মন্নাফ খা

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় আ: মান্নান খা ওরফে মন্নাফ খা (৭৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দেলোয়ার ফরাজী বাদী হয়ে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে এ মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী দেলোয়ার ফরাজী জানান, মন্নাফ খার বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ আনা হয়েছে এবং ২২ জনকে সাক্ষী করা হয়েছে।

দেলোয়ার ফরাজী আরও বলেন, ‘দেশ স্বাধীন হবার পর কুখ্যাত রাজাকার মন্নাফ খা এলাকা থেকে পালিয়ে গিয়ে বেশ কয়েক বছর গা-ঢাকা দিয়ে থাকার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসেন। আমি তার বিরুদ্ধে মামলা করেছি। তার বিচার করে ইন্দুরকানিকে কলঙ্কমুক্ত করা হোক।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মন্নাফ খা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যুদ্ধচলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে ইন্দুরকানীর বিভিন্ন গ্রামের মানুষকে হত্যা, তাদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা ও নারীদের ধর্ষণসহ নানান মানবতাবিরোধী অপরাধ করেন। এছাড়া ‘পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস’ নামে যে বই প্রকাশ করা হয়েছে সেই বইয়ের ৩৩৭ নম্বর পৃষ্ঠায় ২২ নম্বর ক্রমিকে ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে মন্নাফ খার নাম আছে, যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘মন্নাফ খার বিরুদ্ধে ১৯৭১ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক