কওমির স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৭:০৭আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২২:০৮

বেদে সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের শো-রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ছিল বলেই তিনি কয়েক বছর আগে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ শফী।’

শনিবার (২২ এপ্রিল) সকালে সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে বেদে সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের শো-রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে হেফাজতের কোনও সম্পৃক্ততা নেই। এক্ষেত্রে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যতের ভাবনাকেও অগ্রাধিকার দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কওমি মাদ্রাসা নিয়ে যে দাবি তুলেছে, তা ভিত্তিহীন। দিল্লিতেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তাই কওমি মাদ্রাসা নিয়ে বিএনপির আন্দোলনের কোনও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আজ বেদেদের পেশায় পরিবর্তন এসেছে। তারা সাপ ধরা ছেড়ে ব্যবসা-বাণিজ্যের দিকে অগ্রসর হচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান