ডুবতে ডুবতে তীরে এলো লঞ্চটি

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৮:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২৩:৫৫

ডুবতে ডুবতে তীরে আসতে সক্ষম হয় গ্রিন লাইন-২

বরিশালের সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে যাত্রীবাহী এম.ভি. গ্রীন লাইন-২ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে কয়লা বোঝাই একটি কার্গো ট্রলার। তবে ডুবতে ডুবতে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে লঞ্চটি। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল গ্রীন লাইন-২। এই লঞ্চে থাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সরদার এম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সারেং সামনের ট্রলার দেখতে পায়নি। সংঘর্ষের পর ট্রলারটি পুরোপুরি ডুবে গেছে। তবে আমরা ডোবার আগেই তীরে আসতে পেরেছি সবাই।’

লঞ্চের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, কার্গোটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় গ্রীন লাইন-২। লামছড়ি ভাঙ্গনকবলিত এলাকা অতিক্রমকালে কার্গোর সঙ্গে দ্রুতগামী লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়।

কীর্তনখোলা নদীতে ক্ষতিগ্রস্ত এম.ভি. গ্রিন লাইন-২ এদিকে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশ ফেটে পানি উঠতে শুরু করলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চের চার শতাধিক যাত্রীকে অক্ষত অবস্থায় বিকল্প পথে লামছড়ি এলাকার তীরে নামিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবং বরিশাল নৌ-বন্দরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, একটি কয়লা বোঝাই কার্গোর সঙ্গে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেলেও লঞ্চের যাত্রীরা অক্ষত আছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এম.ভি. গ্রিন লাইন-২ লঞ্চের যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে এদিকে গ্রীন লাইনের সব যাত্রীদের নামিয়ে সুন্দরবন-১২ লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজের ক্রুরাও নিরাপদে তীরে পৌঁছেছেন। উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিআইডব্লিটিএ’র বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা কর্মকর্তা আজমল হুদা মিঠু।

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম