গাইবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১০:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১০:৫২

গাইবান্ধা জেলা গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মোসলেম উদ্দিন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের মৃত আব্দুল প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাড়ীর ভিটায় টিউবয়েলের পানি ও রান্নার চুলার ধোয়া নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। এ সময় জোবেদ আলী ও তার ছেলে আনারুল হক এবং মোনারুল হক মোসলেম উদ্দিনকে মারপিট করে। এক পর্যায়ে জোবেদ আলী হাতে থাকা লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে আঘাত করেন। এতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, এ ঘটনার পরপরই জোবেদ আলী ও তার ছেলে আনারুল এবং মোনারুল হক বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। 

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম