বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও ৭ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ২০:২১আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২০:৩৭

দিনাজপুর

দিনাজপুরের যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এবং রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মারুফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ড. মারুফুল ইসলাম জানান, আজ (রবিবার) সকালে শফিকুল ইসলাম (৪০), দুপুরে দুলাল (৩৫), বিকালে উদয় চন্দ্র (৩০), সন্ধ্যায় মুকুল রায় (৪০) ও মুন্না মিয়া (৩২) নামে দগ্ধ ৫ জন মারা যান। এ নিয়ে রমেক হাসপাতালে ৯ জনের মৃত্যু হল। আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এসআই বাচ্চু মিয়ার বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের রিপোর্টার জানান, শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় মিলের ব্যবস্থাপক রনজিত বসাক (৫০) মারা যান। আর রবিবার (২৩ এপ্রিল) সকালে দেলোয়ার হোসেন (৩৬) নামে অপর একজন মারা যান। 

গত ১৯ এপ্রিল দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে কর্মরত ৩০ জন শ্রমিক আহত হন।

/এআইবি/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক