অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাটক্ষেত, দিশেহারা কৃষক

রাজবাড়ী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০৮:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৯:০০

রাজবাড়ীতে তলিয়ে গেছে পাটক্ষেত গত কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে রাজবাড়ী জেলার বিভিন্ন নিম্নাঞ্চলের জমির পাটক্ষেত তলিয়ে গেছে। ফলে দিশেহারা হয়ে পরেছেন কৃষকেরা।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছর রাজবাড়ীতে ৪৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে পাট চাষ হলেও এ বছর প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে হঠাৎ জলাবদ্ধতায় পাটক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন এ অঞ্চলের পাট চাষীরা।

রাজবাড়ীতে তলিয়ে গেছে পাটক্ষেত জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের পাট চাষী প্রাণেশ বিশ্বাস জানান, ‘বৃষ্টিতে হাতিমোহনের বিলের নিম্নাঞ্চলের সম্পূর্ণ পাটক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।’

ক্ষতিগ্রস্থ পাট চাষী নদিয়ার চাঁদ সরকার বলেন, ‘দুই দিন আগের বৃষ্টিতে কৃষকের উপকার হলেও অতি বৃষ্টি  কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আরও বৃষ্টি হলে শত শত হেক্টর জমির পাট পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাবে।’

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কৃষক আক্কাস শেখ জানান, ‘এবার বৃষ্টিতে জলাদ্ধতার কারণে শত শত কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন।’

রাজবাড়ীতে তলিয়ে গেছে পাটক্ষেত রাজবাড়ী সদর ইউনিয়নের কৃষক মো. জহর আলী শেখ বলেন, ‘যদি খাল দিয়ে পানি নিষ্কাশনের সুযোগ থাকতো তবে ক্ষতি কম হতো।’

এ ব্যাপারে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালন শ্রী নিবাস দেবনাথ জানান, ‘প্রাকৃতিক বিপর্যয়ের ওপর কারও হাত নেই। বিভিন্ন উপজেলা ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান