দিনাজপুরে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য আটক

রংপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১৩:১১আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:১৮

জেএমবির সরোয়ার- তামিম গ্রুপের সদস্য সেলিম ও খাদেমুল

দিনাজপুর জেলার রানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দুইজনকে আটক করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক হওয়া সেলিম জেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে, আর খাদেমুল ইসলাম চিরিরবন্দর থানার নাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্লা বলেন, ‘গোপনে খবর পেয়ে রানীগঞ্জের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে জেএমবির সরোয়ার- তামিম গ্রুপের সদস্য সেলিম ও খাদেমুলকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘সেলিম লুকিয়ে লুকিয়ে রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতো। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতো। আর খাদেমুল বেশভূষা পাল্টে প্রায়ই সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতে আসতো।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ও খাদেমুল বাইয়াত গ্রহণের কথা স্বীকার করেছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম