নরসিংদীতে ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে আগুন

নরসিংদী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ০৯:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৯:৩০

প্রতীকী আগুন নরসিংদীর সাহেপ্রতাব এলাকার অলিউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে পথচারীরা হঠাৎ ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামটিতে আগুনের ধোয়া দেখতে পান। তারা দমকল বাহিনীকে খবর দিলে নরসিংদীর দুটি, মাধবদীর দুটি ও শিবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের