বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৪:৩৮আপডেট : ০৭ মে ২০২৪, ১৫:০৯

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রাঘাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোল স্কেলে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার (৭ মে) সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল দেওয়ার অপেক্ষায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এ সময় সেতু পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিল কয়েকশ' যানবাহন। সবচেয়ে বেশি ছিল ট্রাক। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্কেল সচল করলে টোল আদায় শুরু হয়।

কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩ থেকে ৪টার দিকে বজ্রপাত হয়। এতে টোল স্কেলের মাদারবোর্ডে সমস্যা হয়েছিল। তবে সকালে সেটি ঠিক করা হয়। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনও বিষয় নয়, বজ্রাঘাতে ইলেকট্রিক শর্টসার্কিটের বিষয়।

মাওয়া ট্র্যাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, সকালের দিকে টোল স্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে টোল আদায় কিছুক্ষণ বন্ধ থাকায় গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হলে সড়কের চিত্র স্বাভাবিক হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের